ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুয়েট ও বিসিএস ছেড়ে প্রাথমিকে শিক্ষকতা, অন্যরকম সাফল্যে নায়লা শারাফ কক্সবাজারে বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার শিশু একাডেমির ৫০ বছর পূর্তি ও শিশু অধিকার দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফেসবুকে মন্তব্যের জেরে সৌদি আরবে শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড রাফির সমাজসেবী হয়ে ওঠার গল্প: এক অনন্য দৃষ্টান্ত পাবনায় নিখোঁজের পরদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ঝলসানো লাশ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবের গেজেট প্রকাশ অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের নেতৃত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান সাবরেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু করল মন্ত্রণালয়

মৌলভীবাজারের কমলগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ২টি বন্দুক উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৬ বিজিবি) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় খাসিয়াপুঞ্জি জামতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসমূহ নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক এ বিষয়ে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ২টি বন্দুক উদ্ধার

আপডেট সময় : ০৫:০০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬