ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজি ঠেকাতে মোড়ে মোড়ে ‘ভিক্ষার বাক্স’ বসানোর ডাক হাসনাত ও পাটওয়ারীর পাবলো নেরুদা ও গার্সিয়া লোরকার বন্ধুত্ব এবং এক ট্র্যাজিক বিদায় আবুল মনসুর আহমদের চিন্তাধারা নিয়ে নতুন বইয়ের প্রকাশনা জরিমানা-নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনি শিশুদের স্মরণে অটল এনএফএল খেলোয়াড় টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল স্পেন মরিয়মের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল ইসলাম নিউগিনি আবাসন প্রকল্পে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৫ মেসির সঙ্গে আলিঙ্গনের সেই মুহূর্তে কী বলেছিলেন লামিন ইয়ামাল আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ছিল এক সপ্তাহ আগে স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা সুবাহ

সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায়ের শঙ্কায় বাংলাদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়ে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে জামাল ভূঁইয়ারা। এবারের আসরের শুরু থেকেই ছন্দহীন বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে তিন গোলে হেরেছিল। সিঙ্গাপুরের বিপক্ষে এই দ্বিতীয় হারের ফলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার বড় ধরনের শঙ্কায় পড়েছে দলটি।

ম্যাচটিতে বাংলাদেশ দলের শুরুর একাদশে চারটি পরিবর্তন আনা হয়। সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পান জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। ম্যাচের শুরুর দিকে বাংলাদেশ বেশ গোছানো ফুটবল খেলার চেষ্টা করে। প্রথম ১৫ মিনিটে সুকি ও রাকিবরা একাধিকবার প্রতিপক্ষের গোলপোস্টের দিকে আক্রমণ শানালেও ডি-বক্সের সামনে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। ফলে প্রথমার্ধে কোনো শটই নিতে পারেনি বাংলাদেশ।

অন্যদিকে, শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও সময়ের সঙ্গে সিঙ্গাপুর তাদের আক্রমণের ধার বাড়াতে থাকে। ম্যাচের ৩৬তম মিনিটে মাঠের বামদিক থেকে আক্রমণে আসে সিঙ্গাপুর। সেই আক্রমণের ক্রস থেকে স্টেয়ার্ট দুর্দান্ত এক শটে বল জালে জড়ান। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের জন্য সেই বলটি ঠেকানোর কোনো সুযোগ ছিল না। বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ, তবে সিঙ্গাপুরের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হন জামালরা। শেষ পর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেই ম্যাচটি শেষ করতে হয় বাংলাদেশকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায়ের শঙ্কায় বাংলাদেশ

আপডেট সময় : ০২:২৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬