ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু, নেপথ্যে ইরান ও বিতর্ক সৈয়দপুরে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন অসুস্থ নাজমুল হোসেন শান্ত ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় লাথিতে চাচা নিহত, গ্রেপ্তার ১ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা খাতগুলোর মধ্যে জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে এবং লজিস্টিকস অন্তর্ভুক্ত রয়েছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

আপডেট সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬