ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪ উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের তজুমদ্দিনে মেঘনার তীব্র স্রোতে ট্রলার ডুবি, ৪ জেলে উদ্ধার পুলিশ প্রতিবেদনে বাদ আড়াই হাজার, ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষক প্রার্থীরা কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ইরানের দেয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কেবলমাত্র কূটনীতিই বর্তমান সংঘাতের সমাধান করতে সক্ষম।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। তার দাবি, ইরান যুদ্ধে ভয়াবহভাবে হেরে যাচ্ছে, তাই তারা কেবল প্রস্তাবই দিতে পারে। ট্রাম্প ইরানের দেয়া রোডম্যাপটি সরাসরি নাকচ করে দেন। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন যে, ইরান তার শর্ত থেকে কোনোভাবেই পিছিয়ে যাবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরানের আর কোনো আস্থা অবশিষ্ট নেই। তার মতে, অতীতে প্রতিটি আলোচনার আড়ালেই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানের একজন শীর্ষস্থানীয় জেনারেল যুদ্ধের বিষয়ে ভিন্ন সুর তুলেছেন। তিনি দাবি করেছেন, যুদ্ধ শেষ হয়নি, তবে ইরান জয়ী হয়েছে এবং এই বিজয়কে সংহত করতে হবে। পাশাপাশি তিনি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত তাদের অর্থনৈতিক যুদ্ধ বন্ধ না করবে, ততক্ষণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

অন্যদিকে, উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড জানিয়েছে, তারা হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের একটি মনুষ্যহীন ডুবো যান আটক করেছে। তারা এই অত্যাধুনিক ডুবোজাহাজটিকে ‘রেমাস ৬০০’ হিসেবে শনাক্ত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের

আপডেট সময় : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬