ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধে আটক ৩ টেনেসিতে ২০০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি পাবনার চাটমোহরে ভূত আতঙ্ক কাটাতে মিলাদ ও দোয়া মাহফিল ভোক্তা ঋণ বাড়লেও নির্মাণ ও পরিবহন খাতে বিনিয়োগে স্থবিরতা রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ১০, পুতিনের সঙ্গে রফার আহ্বান ট্রাম্পের নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আবু সাইদ নিহত ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয় রোনালদোর গ্যারেজে থাকা দুর্লভ বুগাত্তি ও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার

ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয় ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় কয়েকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সালমান মুক্তাদির। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত ওই স্টুডিওতে এই তাণ্ডব চালানো হয়। স্টুডিওর একজন কর্মকর্তা জানান, হঠাৎ করেই ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল সেখানে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা অস্ত্রের মুখে স্টুডিওর কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। এছাড়া স্টুডিওর সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন দামি যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে তছনছ করা হয়।

ঘটনার সময় সালমান মুক্তাদির ঢাকার বাইরে অবস্থান করছিলেন। হামলার খবর পেয়ে দ্রুত তিনি ঢাকায় ফিরে আসেন এবং ক্ষতিগ্রস্ত স্টুডিও পরিদর্শন করেন। পরবর্তীতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি। সালমান মুক্তাদিরের অভিযোগ, স্থানীয় কয়েকজন তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। সেই চাঁদা দিতে রাজি না হওয়ার জেরে প্রতিশোধ নিতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ইসিবি চত্বরের একটি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২

আপডেট সময় : ০৯:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬