সংবাদ শিরোনাম :
লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ বাঘ সাজতে চান: শেখ ফরিদ আহমেদ মানিক
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৮:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে পরিকল্পিত উপায়ে সন্ত্রাস সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সমাবেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের এই কর্মসূচি মূলত যেকোনো ধরনের অপতৎপরতা ও দুর্বিসন্ধি প্রতিহত করার সমাবেশ। তিনি রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচির সমালোচনা করে বলেন, কেউ কেউ লংমার্চে বক্তব্য দিয়ে ‘এক বনের এক বাঘ’ সাজতে চান। একেক জায়গায় একেক ধরনের কথা বলে স্বঘোষিত ‘নানা’-র জন্ম দেওয়া হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh





























