জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০২:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নিউইয়র্কে চলমান দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দুই নেতা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে তারা মতবিনিময় করেছেন।
বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থান করছেন আরাগচি। সেখানে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে ব্যাপক আলোচনা চলছে।
খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কার্যালয় থেকে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৪৪





























