ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায় জায়েদের সহায়তার টাকা কেন নিলেন না অভিনেতা রিফাত চৌধুরী হরমুজ প্রণালিতে ইরান বাড়াবাড়ি করছে: সাবেক পেন্টাগন কর্মকর্তা মোহাম্মদপুরে পুলিশ ফাঁড়ির সামনেই তাণ্ডব চালিয়ে জমি দখল কোটালীপাড়ায় উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর উন্নয়ন আলোচনা রাজনীতিতে যতিচিহ্ন নেই, কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের? টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতের নির্ধারিত কর্মঘণ্টা যথাযথভাবে কাজে লাগানো এবং কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনোভাবেই কর্মস্থল ত্যাগ না করার জন্য বিচারকদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার সকালে সিলেটের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর হলরুমে সিলেট বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক অভিভাষণে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মঘণ্টার সর্বোচ্চ সদ্ব্যবহার এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান। তিনি বিভাগীয় শহরগুলোতে মামলার চাপ সামলাতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং জরুরি ভিত্তিতে বিভাগীয় শহরগুলোতে নতুন ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর জোর দেন। এছাড়া, বিচারিক কার্যক্রমে সাক্ষ্য গ্রহণ ও আসামি হাজির করাসহ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার অধস্তন আদালতের বিচারকগণ দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। বিচারক ও সহায়ক কর্মচারীর তীব্র সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো সেখানে উঠে আসে। প্রধান বিচারপতি এসব সমস্যা গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস-এর সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকী। এছাড়া সিলেট বিভাগের চার জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বাড়ানো ও মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির

আপডেট সময় : ১২:৩৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬