ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু রোগ প্রতিরোধে মাসব্যাপী এক বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডের বাসিন্দাদের সম্পৃক্ত করে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল। উদ্বোধনী সভায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে মশার কয়েল, মশারি ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। এছাড়া বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে। অনুষ্ঠানের পর পৌরসভার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, কেবল মশক নিধন অভিযানের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাদের স্থানীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন এবং জেলায় ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬