ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে দুর্বৃত্তের আগুন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শাহ আলম আকনের গোয়ালঘর ও কবুতরের ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার লেবুখালী ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, এই ঘটনায় তাদের প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ভোররাতে লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুমকি উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিনের বসতবাড়ি সংলগ্ন গোয়ালঘর ও কবুতরের বাসায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুনের শিখা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে মো. সিরাজুল ইসলাম তুহিন বলেন, “আমরা কখনও প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনো ক্ষতিও করিনি। আজ আমার পরিবার নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলো।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে দুর্বৃত্তের আগুন

আপডেট সময় : ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬