ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি

টেকনাফে তরুণীকে ইজিবাইক থেকে নামিয়ে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে ইজিবাইক থেকে এক তরুণীকে জোরপূর্বক নামিয়ে মারধর, অবমাননাকর আচরণ এবং চুল কেটে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী তরুণী ক্যানসারে আক্রান্ত বাবার চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন। ঘটনাটি ঘটে বুধবার বিকেল চারটার দিকে উপজেলার সাগর তীরবর্তী একটি এলাকায়। অপরাধীরা যেন বিষয়টি প্রকাশ করতে না পারে, সেজন্য তারা তরুণীর ভিডিও ধারণ করে রাখে।

ভুক্তভোগী তরুণীর পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে ইজিবাইক থামিয়ে স্থানীয় মুর্শিদা বেগম ও রেহেনা আক্তারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তরুণীকে জোর করে নামিয়ে আনে। এরপর তাঁকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে মারধর করতে করতে একটি খোলা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে লোকজনের সামনে তাঁর সঙ্গে অবমাননাকর আচরণ করা হয় এবং মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে তরুণীর এক আত্মীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। এরপর বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ ঘটনায় তরুণী বাদী হয়ে বৃহস্পতিবার টেকনাফ থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতে পৃথক অভিযান চালিয়ে মুর্শিদা বেগম ও রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

টেকনাফে তরুণীকে ইজিবাইক থেকে নামিয়ে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১১:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬