ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক
- আপডেট সময় : ০২:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৪। ফরিদপুরের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাতীয় স্কাফ ও উইনরেক্স সিরাপ জব্দ করেছে র্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওই টোলপ্লাজায় একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন শিউলি বেগম, তার কিশোরী কন্যা তাহমিনা এবং শিউলির বোন ডলি বেগম। পুলিশ জানিয়েছে, শিউলি বেগম ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামের আমির হোসেনের স্ত্রী এবং ডলি বেগম একই এলাকার মৃত আশরাফ হোসেন মিঠুর মেয়ে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





























