ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ নিয়ে দর্শকদের জন্য নতুন খবর এসেছে। আগের কিস্তির ধারাবাহিকতা ধরে রেখেও সম্পূর্ণ ভিন্ন এক আঙ্গিকে ও নতুন দৃষ্টিকোণ থেকে সিক্যুয়ালটি নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে।

সম্প্রতি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন এর প্রধান অভিনেতা রবার্ট প্যাটিনসন। তিনি জানান, পরিচালক ম্যাট রিভস কেবল আগের গল্পের সূত্র ধরে এগিয়ে যাওয়ার পক্ষপাতি নন। বরং তিনি সিনেমাটিকে একদম নতুন একটি রুপে দর্শকদের সামনে হাজির করতে চান।

প্যাটিনসনের মতে, দ্বিতীয় পর্বটি হতে যাচ্ছে অত্যন্ত বড় পরিসরের এবং উচ্চাভিলাষী একটি কাজ। প্রথম চলচ্চিত্রে ব্যাটম্যানের চরিত্রটিকে যেভাবে একেবারেই নতুন রুপে উপস্থাপন করা হয়েছিল, এবারের পর্বেও সেই ধারা বজায় রেখে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা থাকবে।

অভিনেতা আরও উল্লেখ করেন, নির্মাণ ও গল্পের ধরনে বড় ধরনের পরিবর্তন এলেও আগের সিনেমার মূল আবহ ও অনুভূতি অক্ষুণ্ণ রাখা হবে। তবে সামগ্রিকভাবে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ প্রথম সিনেমার চেয়ে সম্পূর্ণ আলাদা একটি পথ ধরে এগিয়ে যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬