ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা

গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদন প্রকাশের সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ০৪ (23 September 2026, 07:04)

গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবি করা হলেও অবরুদ্ধ এই অঞ্চলে এখনো মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তার জন্য ‘আমাদের সবারই লজ্জা হওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন তিনি।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট এসব কথা বলেন। বিশ্ব নেতাদের উপস্থিতিতে তিনি প্রশ্ন তোলেন, গাজা ইস্যুতে যদি এভাবে নিষ্ক্রিয়তা বজায় থাকে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতার আর কী মূল্য থাকবে? তাঁর এই বক্তব্যের পর অধিবেশনে উপস্থিত প্রতিনিধিরা করতালি দিয়ে তাঁকে সাধুবাদ জানান।

ফিলিস্তিনিদের অস্তিত্বের বৈধ অধিকার নিশ্চিত করাকে ইসরাইলের সামগ্রিক নিরাপত্তার জন্য অপরিহার্য পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, যারা দাবি করেন যে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা প্রয়োজন, তারা মূলত ইসরাইলের নিরাপত্তাকেই আরও দুর্বল করে তুলছেন। বর্তমান ও ভবিষ্যতের জন্য তারা ইসরাইলের নিরাপত্তার জন্য এক বড় হুমকি সৃষ্টি করছেন।

ভাষণে পশ্চিম তীরের চলমান পরিস্থিতির কথাও উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বলেন, পশ্চিম তীরেও নানাভাবে আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে, অথচ সেখানে হামাস কখনোই সক্রিয় ছিল না। তাই ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এখন সবচেয়ে জরুরি প্রয়োজন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ

আপডেট সময় : ০৮:১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬