ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: জাতিসংঘ মহাসচিব ১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ

মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমিউনিটি সম্পৃক্ততা, সংগঠন এবং তরুণ নেতৃত্বে জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তাহমিদ চৌধুরী। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিশিগানের ওয়ারেনে আয়োজিত ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর এলি সাভিত তাহমিদ চৌধুরীর হাতে পুরস্কারটি তুলে দেন। এ সময় ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার উইনি ব্রিংকসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাহমিদ চৌধুরী দীর্ঘদিন ধরে মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট এবং ম্যাকম্ব কাউন্টির বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। মূলত কমিউনিটি আউটরিচ, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণ সমাজকে সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তাহমিদ চৌধুরী বলেন, এই সম্মাননা শুধু তার একার নয়, বরং যারা মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি নেতা হিসেবে তাকে পথচলায় সহযোগিতা করেছেন, এটি তাদের সবার অর্জন। মানুষের সেবা করা এবং তাদের কথা শোনার লক্ষ্য নিয়ে সামনের দিনগুলোতে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বিএএম) প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী ও উপদেষ্টা সুমন কবির উপস্থিত ছিলেন। তাহমিদ চৌধুরী তার এই প্রাপ্তির জন্য মিশিগান ডেমোক্রেটিক পার্টি ও ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী

আপডেট সময় : ০৬:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬