ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি

প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় নেত্রকোনায় তরুণের আত্মহত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় মহসিন আল নাঈম (১৭) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। সোমবার দিবাগত রাতে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহসিন ওই এলাকার মতিউর রহমানের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চণ্ডীগড় এলাকার এক তরুণীর সঙ্গে প্রায় দুই বছর ধরে মহসিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়েছিল। নাঈমের পরিবার থেকে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হলে তারা ইতিবাচক আশ্বাস দিয়েছিলেন বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

তবে সম্প্রতি হঠাৎ করেই ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়। নিহতের বড় ভাই মাহমুদুল হাসান জানান, তার ভাই স্থানীয় বাজারে ওই তরুণীকে বিয়ের কেনাকাটা করতে দেখে বিষয়টি নিশ্চিত হন। এরপর তরুণীর পরিবার থেকে বিয়েতে রাজি না থাকার কথা জানানো হলে নাঈম মানসিকভাবে ভেঙে পড়েন।

পরিবারের অগোচরে নিজ ঘরে আত্মহত্যার পথ বেছে নেন নাঈম। এক পর্যায়ে তার মা দরজার ফাঁক দিয়ে তাকে দেখতে পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানান। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে প্রেমসংক্রান্ত বিষয় ও মানসিক হতাশা থেকে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় নেত্রকোনায় তরুণের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬