ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বেসরকারি কোম্পানির তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিল্কভিটার পর এবার বেসরকারি কোম্পানিগুলোও বাজারে তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।

এর আগে গত আগস্ট মাসের শুরুতে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছিল। সেই সময় খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম দাঁড়িয়েছিল ১১০ টাকায়। এছাড়া ৫০০ মিলিলিটারের স্ট্যান্ডার্ড দুধ (লো ফ্যাট) ও টোন্ড মিল্কের দামও পাঁচ টাকা করে বাড়িয়ে যথাক্রমে ৬০ ও ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মিল্কভিটার মূল্যবৃদ্ধির দেড় মাসের মাথায় আড়ং, প্রাণ ও ফার্মফ্রেশসহ (আকিজ ডেইরি) অন্যান্য বেসরকারি কোম্পানিও দুধের দাম সমন্বয় করল। নতুন এই মূল্যবৃদ্ধির পর বেসরকারি কোম্পানিগুলোর প্রতি লিটার তরল দুধ এখন ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে এবং আধা লিটার দুধের প্যাকেটের দাম হয়েছে ৫৫ টাকা।

দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরিবহন ব্যয়, দুধ সংগ্রাহকদের মজুরি, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্য এবং গ্যাস-বিদ্যুৎ খরচ বাড়ার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। এর আগে মিল্কভিটা দাম বাড়ানোর সময় জানিয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে তাদের খরচ আগের তুলনায় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে।

এদিকে বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি মাসের শুরুতে সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া দীর্ঘ সময় ধরে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকার আশেপাশে অবস্থান করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বেসরকারি কোম্পানির তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আপডেট সময় : ০৯:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬