ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল যুগেও ফুরিয়ে যায়নি কয়রার ডাকসেবার গুরুত্ব মাটির ঘরে তৈলার দ্বীপ ডাকঘর, বাক্স খুললেও মেলে না চিঠি শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ রাজধানীর মহাখালীতে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ১৬ মিনিট হরমুজ প্রণালিতে শক্তিশালী বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা রামেবি উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে একরাতে আটক আরও ২৫২ জন পাটগ্রামে ১৭ লাখ টাকার দেনমোহর জালিয়াতি করে কমানোর অভিযোগ কাজির বিরুদ্ধে মানসিক প্রশান্তি ও সুস্থতায় ইসলামের জীবনদর্শন সম্পদের অপচয় রোধে ইসলামের নির্দেশনা ও আমাদের করণীয়

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে তিনটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম—সিএনএন, পলিটিকো ও এমএস নাও। হোয়াইট হাউসে তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার কেড়ে নেওয়ায় প্রতিষ্ঠানগুলো এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার, যখন ডনাল্ড ট্রাম্প এই সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ট্রাম্পের অভিযোগ, এই গণমাধ্যমগুলো তার সরকার সম্পর্কে ‘কাল্পনিক’ বা ‘মিথ্যা’ তথ্য প্রচার করছে। এরপর গত শনিবার হোয়াইট হাউসে প্রবেশের সময় এসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের বাধা দেওয়া হয় এবং তাদের পরিচয়পত্র জব্দ করা হয়।

সোমবার এক যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তারা তাদের ‘প্রথম সংশোধনী অধিকার’ রক্ষায় এই আইনি পদক্ষেপ নিচ্ছে। তাদের ভাষ্যমতে, কোনো সংবাদমাধ্যম কী প্রকাশ করবে বা কীভাবে খবর পরিবেশন করবে, তা নির্ধারণ করার ক্ষমতা সরকারের নেই। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, সরকারের সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার কোনো সুযোগ নেই। আদালতগুলো ঐতিহাসিকভাবে এই বিধানকে এমনভাবে ব্যাখ্যা করেছে যে, সরকারের সমালোচনার ভিত্তিতে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে বৈষম্য করা যাবে না।

যৌথ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, কোনো ধরনের নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই হোয়াইট হাউস তাদের সাংবাদিকদের পরিচয়পত্র বাতিল করেছে, যার একমাত্র কারণ তাদের সংবাদ পরিবেশনে প্রশাসনের আপত্তি। সংবাদমাধ্যমগুলো সতর্ক করে বলেছে, এই ঘটনাকে চ্যালেঞ্জ না জানালে তা সরকারি হস্তক্ষেপমুক্ত স্বাধীন সাংবাদিকতার অধিকারকে চূড়ান্ত হুমকির মুখে ফেলবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম

আপডেট সময় : ০৫:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬