ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

তারেক রহমানের সরকারের পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের এক পথসভায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এই সভায় তিনি বলেন, বর্তমান সরকার গুম-খুনসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে, যার ফলে সাধারণ মানুষ তাদের ওপর চরম ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এ কারণেই প্রখর রোদ উপেক্ষা করে মানুষ লংমার্চের কর্মসূচিতে অংশ নিয়েছে।

পথসভায় বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানের তীব্র সমালোচনা করেন। তিনি এই সরকারকে ‘নব্য ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, বর্তমান প্রশাসন বিগত সরকারের মতোই ফ্যাসিবাদী আচরণ প্রদর্শন করছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে বিদ্যুৎমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন, বর্তমানে সর্বত্র একটি কথা ছড়িয়ে পড়েছে—‘টুকু আসে, টুকু যায়’। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, টুকু আর আসেই না।

এনসিপির এই শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ঘোষিত ছয় দফা দাবি যদি মেনে নেওয়া না হয়, তবে তা পরবর্তীতে এক দফার আন্দোলনে রূপ নেবে। দেশের সব ধরনের সংকট দূর করার লক্ষ্যে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সরকারের পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬