ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা, নাম হতে পারে ‘অর্ণব’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের নিকটবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি শক্তিশালী হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী এর নাম দেওয়া হবে ‘অর্ণব’।

আমেরিকার আবহাওয়া মডেল জিএফএস (GFS) এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। তবে ভারতের আবহাওয়া দপ্তর (IMD) এখন পর্যন্ত কেবল নিম্নচাপ তৈরির সম্ভাবনার ওপরই আলোকপাত করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তটি আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

আইএমডি জানিয়েছে, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার সাথে বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে রাজ্যটির উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা, নাম হতে পারে ‘অর্ণব’

আপডেট সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬