ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

আন্তর্জাতিক বাজারে এক মাসে সর্বনিম্ন দামে সোনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ২৬৬.৪৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। একই দিনে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৭.৪০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির উদ্বেগ সোনার বাজারকে প্রভাবিত করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানো নিয়ে বাজারে সতর্ক অবস্থান তৈরি হয়েছে। বুধবার দুই দিনের বৈঠক শেষে ফেডের পক্ষ থেকে নতুন সুদের হার ঘোষণার কথা রয়েছে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে। সাধারণত সুদের হার বাড়লে সোনার বিনিয়োগের আকর্ষণ কমে যায়, কারণ সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভোক্তা মূল্যস্ফীতির তথ্যও সোনার বাজারে চাপ সৃষ্টি করেছে। দেশটিতে মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা উচ্চ সুদের হার দীর্ঘসময় বজায় থাকার সম্ভাবনাকে জোরালো করেছে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬২.৮০ ডলারে, প্ল্যাটিনামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৭৪২.৭৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ২৮২.৭৯ ডলারে নেমেছে।

দেশের বাজারেও সোনার দামের চিত্র কিছুটা ভিন্ন। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায় এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে এক মাসে সর্বনিম্ন দামে সোনা

আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬