ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাজুরা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন দ্রব্য সংরক্ষণ করার দায়ে দুটি মিষ্টির দোকানের প্রত্যেককে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানে দুটি ফার্মেসিতে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় একটি ফার্মেসিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অপর একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির পাশাপাশি গ্রাম্য চিকিৎসক হওয়া সত্ত্বেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সিল-প্যাড ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদানের দায়ে একই আইনের ৪৪ ও ৫১ ধারায় ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬