ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪ উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের তজুমদ্দিনে মেঘনার তীব্র স্রোতে ট্রলার ডুবি, ৪ জেলে উদ্ধার পুলিশ প্রতিবেদনে বাদ আড়াই হাজার, ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষক প্রার্থীরা কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের মানববন্ধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগপ্রত্যাশীরা ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে তারা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া ভাইভা সম্পন্ন করা ৩৯ হাজার প্রার্থীর মধ্য থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নতুন করে চূড়ান্ত ফল প্রকাশের দাবি উত্থাপন করেন তারা।

নিয়োগপ্রত্যাশীরা জানান, ২০২৩ সালের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আইনি জটিলতার কারণে ফলাফল প্রকাশে বিলম্ব ঘটে। ওই সময় মেঘনা ও সুরমা সেটের প্রার্থীদের বাদ দিয়ে পদ্মা ও যমুনা সেটের ২৩ হাজার প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল। সংশ্লিষ্ট কার্যালয়ে অভিযোগ জানানো হলে সফটওয়্যারজনিত কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ওই দিন রাত ১২টার দিকে মেঘনা ও সুরমা সেটের আরও ২৩ হাজার ১৯৯ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়, যার ফলে মোট ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী ভাইভায় অংশ নেন।

কর্মসূচিতে সরদার ইসমাঈল বলেন, “আমরা আপিল বিভাগের রায়কে স্বাগত জানাই এবং রায় অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সফটওয়্যারজনিত ত্রুটি সমাধান করে চার সেটের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানাই।”

নিয়োগপ্রত্যাশীরা জানান, তাদের এই দাবিগুলো নিয়ে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের মানববন্ধন

আপডেট সময় : ১১:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬