ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ইনফিনিক্সের টানা শীর্ষস্থান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) বাজার তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্মার্টফোন বাজারে টানা শীর্ষস্থান ধরে রেখেছে ইনফিনিক্স। ২০২৫ সালের পুরো সময় এবং ২০২৬ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত ব্র্যান্ডটি এই ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রতিযোগিতামূলক বাজারে এই সাফল্য ইনফিনিক্সের পণ্য বৈচিত্র্য এবং গ্রাহকভিত্তির বিস্তৃতিকেই নির্দেশ করে।

বর্তমানে ইনফিনিক্সের পণ্য তালিকায় বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীদের জন্য নোট ৬০, জিটি ৩০, হট ৭০ ও স্মার্ট ২০ সিরিজ রয়েছে। এর মধ্যে নোট ৬০ সিরিজে পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারি সক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। গেমিং প্রযুক্তির জন্য জিটি ৩০ সিরিজে উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া মূলধারার ব্যবহারকারীদের জন্য হট ৭০ সিরিজ এবং সাশ্রয়ী স্মার্টফোন প্রত্যাশীদের জন্য স্মার্ট ২০ সিরিজ বাজারে রয়েছে।

আইডিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ইনফিনিক্সের সরবরাহ এক বছরে ৮৮ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং সে সময় প্রথমবারের মতো ব্র্যান্ডটি দ্বিতীয় অবস্থানে উঠে আসে। তবে বৈশ্বিক স্মার্টফোন বাজারের পরিস্থিতি বর্তমানে কিছুটা কঠিন। আইডিসির সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহ ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। বাড়তি মেমোরি ও যন্ত্রাংশের দাম বাজারে চাপ তৈরি করলেও বাংলাদেশের বাজারে ইনফিনিক্সের এই ধারাবাহিক সাফল্য তাদের স্থানীয় বাজার কৌশল ও বিভিন্ন দামের পণ্যের উপস্থিতির সুফল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ইনফিনিক্সের টানা শীর্ষস্থান

আপডেট সময় : ০৯:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬