ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

রাঙামাটিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি সদর জোনের উদ্যোগে স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রযুক্তিগত শিক্ষার প্রসারে বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর জোনের প্রশিক্ষণ শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো. জুলফিকার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. জুলফিকার রহমান বলেন, সারা বিশ্ব প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, আর এই দৌড়ে আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের কল্যাণে কাজ করে এবং এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে। আমরা চাই এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে। তিনি আরও বলেন, এই কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে এখানে মেকানিক্যাল ট্রেনিং, ফার্স্ট এইড ট্রেনিং এবং মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণসহ নানা ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করা হবে, যা এ অঞ্চলের মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী অর্পা বণিক জানান, তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে এসেছেন এবং এই প্রশিক্ষণ তার জীবনের উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছেন। আরেক শিক্ষার্থী সাগর ধর বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ, তাই যুগের সঙ্গে তাল মেলাতেই তারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে রাঙামাটি সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজমসহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ

আপডেট সময় : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬