ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের তজুমদ্দিনে মেঘনার তীব্র স্রোতে ট্রলার ডুবি, ৪ জেলে উদ্ধার পুলিশ প্রতিবেদনে বাদ আড়াই হাজার, ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষক প্রার্থীরা কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাচালান পণ্য ও মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৫৫ বিজিবির আওতাধীন সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির টহল দল পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিন্দুরখান বিওপির সদস্যরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সাতছড়ি বিওপির একটি দল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গারোটিলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

একই রাতে তেলিয়াপাড়া বিওপির টহল দল মাধবপুর উপজেলার ২০ নম্বর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। পৃথক এসব অভিযানে সব মিলিয়ে ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে টহল দেওয়ার সময় রাস্তার পাশে একটি সন্দেহভাজন বালুবাহী ড্রাম ট্রাক দেখতে পান বিজিবি সদস্যরা। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে অত্যন্ত নিখুঁতভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। বিজিবির ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বালু পরিবহনের আড়ালে চোরাকারবারিরা এসব ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির বিশেষ তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা রক্ষায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি চোরাচালান রোধে সীমান্তবর্তী সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

আপডেট সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬