সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬ জন
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬ জন রোগী। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই রোগীই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh





























