ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

জাহাঙ্গীরনগরে জাকসুর প্রথম জব ফেয়ার, ২৫ প্রতিষ্ঠানে ৭০০ চাকরির সুযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দিনব্যাপী চাকরি মেলা ও ক্যারিয়ার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

এবারের মেলায় দেশের ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ৭০০টিরও বেশি কর্মসংস্থানের সুযোগ ছিল। মেলায় আগত তরুণরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার, চাকরির সুযোগ সম্পর্কে জানার এবং নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া ও করপোরেট ক্যারিয়ারের বাস্তব ধারণা নেন তারা।

শিক্ষার্থীদের ক্যারিয়ারের পথ সুগম করতে এই উদ্যোগের কথা জানান জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহার। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যেই আমরা এই জব ফেয়ারের আয়োজন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।”

আয়োজনের লক্ষ্য তুলে ধরে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট শুধু একটি চাকরির মেলা নয়। শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের আয়োজনকে সফল করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

জাকসু সূত্রে জানা গেছে, ব্র্যাক পরিচালিত ‘ক্যারিয়ার হাব’ এই জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়া প্লাটিনাম পৃষ্ঠপোষক ছিল নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সিলভার পৃষ্ঠপোষকতায় ছিল দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক্‌ফ বাংলাদেশ।

চাকরি মেলায় আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড এবং রিদম ব্লাড সেন্টারসহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী মেলার পর সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রোড টু করপোরেট—ক্যারিয়ার সেশন’ অনুষ্ঠিত হয়। এই বিশেষ সেশনে করপোরেট খাতের অভিজ্ঞ বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, সিভি তৈরি, ইন্টারভিউ দেওয়ার দক্ষতা এবং পেশাগত উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এই আয়োজনের গণমাধ্যম সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি ক্যাম্পাস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান ও ফেস দ্য পিপল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগরে জাকসুর প্রথম জব ফেয়ার, ২৫ প্রতিষ্ঠানে ৭০০ চাকরির সুযোগ

আপডেট সময় : ০৭:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬