ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি থাকবে’: মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটির ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় তিনি স্বাস্থ্যসেবায় যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। এ সময় কড়া সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

পরিদর্শনকালে হাসপাতালের বেশ কিছু অনিয়ম স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। তিনি সেখানে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। রোগীরা মন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, প্রয়োজনে চিকিৎসকদের পাওয়া যায় না এবং দায়িত্বপ্রাপ্ত নার্সদেরও আন্তরিকতা ও সহযোগিতার যথেষ্ট ঘাটতি রয়েছে।

রোগীদের এসব অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না এবং হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে ইতিমধ্যে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।

এছাড়া আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী তিন মাস মেয়াদি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি থাকবে’: মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬