ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি

রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। নির্ধারিত মূল্য প্রতি লিটার ২০৪ টাকা হলেও অনেক দোকানে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। মুদি দোকানিদের ভাষ্যমতে, কোম্পানিগুলোতে অর্ডার দেওয়ার পর তেল পেতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

তেলের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য আটা ও ময়দার দামও ঊর্ধ্বমুখী। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে প্রতি কেজি খোলা আটা ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও যা ৪৫ টাকায় পাওয়া যেত। অর্থাৎ এক মাসের ব্যবধানে আটার দাম ৩ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

একই পরিস্থিতি ময়দার বাজারেও। খোলা ময়দা আগে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বেড়ে ৬৫ থেকে ৭০ টাকায় দাঁড়িয়েছে। প্যাকেটজাত ময়দার দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে; এক মাস আগে ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া প্যাকেটজাত ময়দা এখন ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের এই দামের প্রভাব পড়েছে অন্যান্য খাদ্যদ্রব্যেও। বাজারে প্রতি ডজন ফার্মের ডিম ১৫০ টাকা এবং প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও সবজির দামও বাড়তি। সব মিলিয়ে তেল, আটা-ময়দা, ডিম ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের এই বাড়তি দাম নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

আপডেট সময় : ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬