ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হোসেনপুরে কাঁচা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে স্থানীয়রা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়ক থেকে ধনকুড়া হাজী এ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে কামারপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর তথ্যমতে, প্রায় ১৬ বছর আগে সড়কটিতে ইটের সলিং করা হয়েছিল। এরপর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার বা উন্নয়নকাজ না হওয়ায় সময়ের বিবর্তনে ইট উঠে গিয়ে পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন কৃষক, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়েই যাতায়াত করেন। ধনকুড়া হাজী এ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাকিব মিয়া জানায়, রাস্তা খারাপ থাকায় বিদ্যালয়ে যাতায়াতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যা বর্ষায় আরও ভয়াবহ আকার ধারণ করে।

অটোচালক আব্দুল মতিন জানান, ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন নিয়ে চলাচল করা কঠিন এবং এতে গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে। ব্যবসায়ী হরিদাস কর্মকার বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে মালামাল পরিবহন ও ব্যবসায়িক কাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সড়কটি পাকা করা হলে এলাকার যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটবে বলে তিনি মনে করেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের অভিযোগ, তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে সমস্যার কথা বললেও কোনো কার্যকর সমাধান মেলেনি। এ বিষয়ে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বলেন, তিনি রাস্তাটির বেহাল অবস্থা দেখেছেন। রাস্তাটি দিয়ে মসজিদ, মন্দির ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করা হয়। তিনি এর আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং আবারও যোগাযোগের আশ্বাস দিয়েছেন। এলাকাবাসী দ্রুত সড়কটি পাকাকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হোসেনপুরে কাঁচা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে স্থানীয়রা

আপডেট সময় : ০২:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬