ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য সম্পদের উন্নয়ন ও জলাশয়ের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে তহাখানা সংলগ্ন পুকুরে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া এবং তহাখানা আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা মামুন উর রশিদ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা এতে অংশগ্রহণ করেন।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জের তহাখানা পুকুর, রানীবাড়ি গুচ্ছ গ্রাম পুকুর, রানীহাটি গুচ্ছ গ্রাম পুকুর, উপজেলা পরিষদ পুকুর এবং ধাইনগর ইউনিয়নের খালে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে এলাকার মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনগণের পুষ্টির চাহিদা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে মৎস্য সম্পদ রক্ষার ওপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অবৈধভাবে মাছ শিকার ও ছোট মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত

আপডেট সময় : ০৮:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬