ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি, নেই রোনালদো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই তালিকায় ১৭তম বারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসির সামনে এখন রেকর্ড নবমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জয়ের সুযোগ তৈরি হয়েছে।

তবে তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ব্রাত্য রইলেন পাঁচবারের এই বিজয়ী। উল্লেখ্য, ব্যালন ডি’অরের ইতিহাসে রেকর্ড ১৮ বার মনোনয়ন পাওয়ার অনন্য নজির একমাত্র রোনালদোরই রয়েছে।

তালিকায় আধিপত্য বজায় রেখেছে স্পেন, যাদের বিশ্বকাপজয়ী দলের ছয় ফুটবলার মনোনীত হয়েছেন। এছাড়া ২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী ফ্রান্সের উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে তালিকায় নিজেদের স্থান ধরে রেখেছেন। তবে দুর্দান্ত মৌসুম কাটানো সত্ত্বেও বার্সেলোনার পেদ্রি ও রাফিনিহা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

মনোনীত ৩০ জন খেলোয়াড় হলেন: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), পাউ কুবারসি (বার্সেলোনা), মার্ক কুকুরেয়া (রিয়াল মাদ্রিদ), ওসমান দেম্বেলে (পিএসজি), লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল (আর্সেনাল), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খাভিচা কাভারাৎসখেলিয়া (পিএসজি), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), সাদিও মানে (আল নাসর), মারকুইনহোস (পিএসজি), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), নুনো মেন্দেজ (পিএসজি), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), হোয়াও নেভেস (পিএসজি), হুলিয়ান কুইনোনেস (আল-কাদসিয়াহ), উইলিয়ান পাকো (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল), রদ্রি (বার্সেলোনা), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ফেরান তোরেস (বার্সেলোনা), দায়ত উপামেকানো (বায়ার্ন মিউনিখ), ভিতিনহা (পিএসজি) এবং ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি, নেই রোনালদো

আপডেট সময় : ০৮:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬