ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি

ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু রিয়াল মাদ্রিদের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৬। ইউরোপসেরার লড়াই চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমটি জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে পরাজিত করেছে হোসে মরিনহোর শিষ্যরা। এই জয়ের মাধ্যমে রিয়ালের ডাগআউটে মরিনহোর নতুন অধ্যায়টি সফলভাবে শুরু হলো। তবে জয়ের ব্যবধানটি ২-১ হলেও ম্যাচের শেষভাগে ইন্টারের প্রবল আক্রমণের মুখে বেশ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল স্বাগতিকদের।

ম্যাচের ১৪তম মিনিটে রিয়াল এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইতালিয়ান দলটির রক্ষণভাগের ভুলে। কার্টিস জোন্সের একটি দুর্বল পাস বিপদে ফেলে দেয় ইয়ান বিসেককে। এই সুযোগ কাজে লাগিয়ে বল কেড়ে নেন ব্রাহিম দিয়াজ। তার বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধেই রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ইন্টারের গোলরক্ষক জোসেপ মার্তিনেজের ভুলে। বক্সের ভেতর বল নিয়ে সময় নেওয়ার সময় ফেদেরিকো ভালভার্দে দ্রুত ছুটে এসে বল ছিনিয়ে নেন এবং খালি জালে বল পাঠিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার মিলান। ৭৭তম মিনিটে লাউতারো মার্তিনেজের ক্রস থেকে জোরালো শটে গোল করে ব্যবধান কমান কার্লোস অগাস্টো। ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর জন্য ইন্টার বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া দেয়াল হয়ে দাঁড়িয়ে যান। বিশেষ করে হেনরিখ মখিতারিয়ানের একটি নিশ্চিত গোলমুখী শট প্রতিহত করে রিয়ালের জয় নিশ্চিত করেন এই বেলজিয়ান গোলরক্ষক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু রিয়াল মাদ্রিদের

আপডেট সময় : ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬