ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি: কুষ্টিয়ায় চরমোনাই পীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। বর্তমান সরকার দেশকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের চেয়েও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা যেন পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় দলটির কর্মী প্রত্যাশী তারবিয়াত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চরমোনাই পীর এসব মন্তব্য করেন। কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ্ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম। এছাড়া জেলা শাখার সম্পাদক জি এম তৌহিদ আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

বিএনপিকে লক্ষ্য করে রেজাউল করীম বলেন, বিগত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের আমলে দুর্নীতি চরম আকার ধারণ করেছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি ওয়াদা করেছিল যে ক্ষমতায় গেলে শরিয়াহবিরোধী কোনো আইন করবে না। অথচ তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ইতোমধ্যে সংসদে শরিয়াহবিরোধী আইন অনুমোদন দিয়েছে। এই আইন থেকে ফিরে না আসলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সূত্র ধরে চরমোনাই পীর বলেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ শব্দটি বাদ দিয়েছে, যার ফলে সেখানে আর ‘ইসলাম’ কথাটি থাকে না। তাই জামায়াতকে আর ইসলামী দল বলা যায় না। তিনি আরও উল্লেখ করেন, বিগত নির্বাচনের ইশতেহারেও জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেনি এবং তাদের আমিরও সে সময় প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলেছিলেন। সব মিলিয়ে জামায়াতকে আর ইসলামী দল হিসেবে গণ্য করা যায় না।

জামায়াতের দ্বিমুখী আচরণের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করার পর সংসদে গিয়ে দলটির আমির বললেন যে বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার কী প্রয়োজন ছিল এবং কেন এই দ্বিমুখী আচরণ করা হলো?

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি: কুষ্টিয়ায় চরমোনাই পীর

আপডেট সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬