ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক দুই দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, এ বিষয়ে বর্তমানে আলোচনা চলছে।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা এবং রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দুই দেশের স্বার্থে কীভাবে একসঙ্গে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি।

এদিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, মূলত দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার কীভাবে ঘটানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যিক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্টদের মতে, মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক দুই দেশ

আপডেট সময় : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬