আরএফএল গ্রুপে ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- আপডেট সময় : ১০:১৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অপারেশন ও প্রোডাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৬ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বিএসসি অথবা এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। এছাড়া প্ল্যান্ট পরিচালনায় বলিষ্ঠ দক্ষতা এবং উৎপাদন কার্যক্রম ও শিল্প-প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স কমপক্ষে ২৬ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে যেকোনো জায়গায়।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, দুপুরের খাবার, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ছুটির বিনিময়ে অর্থ এবং প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধাও পাবেন কর্মীরা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুসরণ করতে পারেন।





























