ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিম কর্মকর্তাদের বাদ দেওয়ার খবর প্রকাশ, সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা মৌলভীবাজারে গ্রাফটিং টমেটো চাষে সফল কৃষক, নেই সরকারি সহায়তা স্কাইট্র্যাক্স র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় চতুর্থ ইউএস-বাংলা এয়ারলাইন্স ইংল্যান্ড দলে আবারও হ্যারি কেইনের ছায়ায় ডমিনিক ক্যালভার্ট-লুইন ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের

শান্তিগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিন পরিবারের ঘর পুড়ে ছাই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রাম এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আগুনে তাদের ঘর থেকে আসবাবপত্র, ধান-চাল, কম্পিউটার, ল্যাপটপ এবং দোকানের মালামালসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবগ্রাম এলাকায় সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেবের বসতঘর পাশাপাশি অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সুকেশ দেবের ঘরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুনের শিখা দ্রুতগতিতে পাশের দুটি ঘরে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরবর্তীতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় দীর্ঘ দুই থেকে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তিন পরিবারের বসতঘর ও অধিকাংশ মূল্যবান মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে থাকা কম্পিউটার, ল্যাপটপ, দোকানের মালামাল ও ধান-চালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শান্তিগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিন পরিবারের ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬