ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান

নেপালের উদ্ধার অভিযানে ১৫ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠালো অস্ট্রেলিয়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধস পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে উন্নত ড্রোন প্রযুক্তিতে সজ্জিত ১৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিমের অংশ হিসেবে দলটি শুক্রবার সিডনি বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেছে।

নিযুক্ত এই দলে নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ-এর ছয়জন রিমোট ড্রোন পাইলট এবং চারজন ঘটনা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন। তারা নেপালের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আকাশপথে অনুসন্ধান, ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করবেন। দলটির সদস্যরা স্বনির্ভর হিসেবে কাজ করবেন এবং নিজেদের খাবার, পানি, ওষুধ ও তাঁবু সঙ্গে বহন করছেন, যাতে স্থানীয় সম্পদের ওপর কোনো বাড়তি চাপ তৈরি না হয়।

বিশেষজ্ঞরা উন্নত ড্রোন ব্যবহার করে থার্মাল ইমেজিং, রিয়েল-টাইম ভিডিও, ভূ-স্থানিক তথ্য সংগ্রহ, ৩ডি ম্যাপিং ও ক্ষয়ক্ষতির চিত্র তৈরি করবেন। নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ কমিশনার জেরেমি ফিউট্রেল জানান, স্থলবাহিনীর জন্য অত্যন্ত বিপজ্জনক এলাকাগুলোতে ড্রোন উড়িয়ে উদ্ধার অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। ছোট আকারের ড্রোনগুলো সংকীর্ণ ও ধ্বংসস্তূপপূর্ণ এলাকায় আটকে পড়া বা আহত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম, আর বড় ড্রোনগুলো বিস্তৃত এলাকা পর্যবেক্ষণে ব্যবহৃত হবে। ড্রোনগুলোতে থার্মাল ক্যামেরা, স্পটলাইট, স্পিকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, নতুন এই দলটিতে নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ ও কুইন্সল্যান্ড ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা রয়েছেন। এতে নেপালে মোতায়েন করা অস্ট্রেলিয়ার কর্মীর সংখ্যা বেড়ে ৩৪-এ দাঁড়িয়েছে। এছাড়া, নেপালের জন্য আরও ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, যার ফলে দেশটির জন্য অস্ট্রেলিয়ার মোট সহায়তার পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ ডলারে পৌঁছেছে।

এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, নেপালে ৩৮ জন অস্ট্রেলিয়ান নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে নেপালি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। নেপালি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আরও অনুসন্ধান, উদ্ধার ও পুনরুদ্ধার সহায়তা দিতে অস্ট্রেলিয়া সরকার প্রস্তুত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নেপালের উদ্ধার অভিযানে ১৫ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠালো অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৫:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬