ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প, নেপালে বন্যার রেশ কাটেনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিব্বতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গবেষণা কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২৬ আগস্ট জিরং সীমান্তের কাছে ভয়াবহ বন্যার পর তিব্বতে যখন উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে, ঠিক তখনই ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এদিকে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত রাসুয়া বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে। এছাড়া এখনো ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯৫টি শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ‘জেন-জি’ আন্দোলনের পর এটি নেপালের দ্বিতীয় বড় দুর্যোগ, যাতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প, নেপালে বন্যার রেশ কাটেনি

আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬