ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

লংমার্চে গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামালো এনসিপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে জনদুর্ভোগ এড়াতে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই লংমার্চে প্রথমে ৫ থেকে ৬ হাজার গাড়ি অংশ নেওয়ার কথা থাকলেও তা কমিয়ে প্রায় ১ হাজারে নামানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষ কীভাবে পরিত্রাণ পেতে পারে, তা তুলে ধরতেই এই লংমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানুষের অধিকার আদায়ে সাড়া দেওয়া আমাদের দায়িত্ববোধের অংশ। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শাপলা চত্বর থেকে আমাদের যাত্রা শুরু হবে।

লংমার্চের কারণে সড়কে যানজট ও জনগণের ভোগান্তির আশঙ্কার বিষয়ে তিনি জানান, মানুষের যেন কোনো কষ্ট না হয়, সেজন্য পুলিশের আইজিপিকে চিঠি দেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, লংমার্চের সব গাড়ি সড়কের একটি মাত্র লেন ধরে চলাচল করবে। দুটি লেন দখল করে কোনো গাড়ি থাকবে না।

তিনি আরও বলেন, দেশের মানুষ এমনিতেই তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় চরম অস্বস্তিতে রয়েছে। এই দাবিগুলো আদায়ের আন্দোলনে যাতে নতুন করে কোনো ভোগান্তি তৈরি না হয় এবং কোনো অ্যাম্বুলেন্স যাতে কোথাও আটকে না পড়ে, সেজন্য গাড়ি বহরের আকার সংকুচিত করা হয়েছে।

লংমার্চের যাত্রাপথ ও কর্মসূচির বিবরণ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, ঢাকা থেকে রওনা হওয়ার পর সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় কুমিল্লায় পৌঁছাবে লংমার্চ বহর এবং সেখানে আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

লংমার্চে গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামালো এনসিপি

আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬