ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৮টি অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, সমর্থক ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি বিএনপির দীর্ঘ পথচলার উল্লেখযোগ্য ৪৮টি অর্জন তুলে ধরেন।

ফেসবুক পোস্টে মাহ্‌দী আমিন গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াইয়ে গুম, খুন ও অবর্ণনীয় নির্যাতনের শিকার সকল ত্যাগী জাতীয়তাবাদী সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক আদর্শের কথা স্মরণ করেন।

দলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি লিখেছেন, গণমানুষের নেতা তারেক রহমানের দূরদর্শী, মেধাভিত্তিক ও আধুনিক রূপকল্পে বিএনপি আজ এক গতিশীল, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী দুর্বার শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির দীর্ঘ পথচলার সাফল্যের তালিকা অত্যন্ত বিশাল ও বিস্তৃত। নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ ও উপলব্ধির ভিত্তিতে তিনি দলটির ৪৮ বছরের উল্লেখযোগ্য ৪৮টি অর্জন দেশবাসীর সামনে তুলে ধরেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৮টি অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন

আপডেট সময় : ০৯:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬