বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৮টি অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন
- আপডেট সময় : ০৯:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, সমর্থক ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি বিএনপির দীর্ঘ পথচলার উল্লেখযোগ্য ৪৮টি অর্জন তুলে ধরেন।
ফেসবুক পোস্টে মাহ্দী আমিন গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াইয়ে গুম, খুন ও অবর্ণনীয় নির্যাতনের শিকার সকল ত্যাগী জাতীয়তাবাদী সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক আদর্শের কথা স্মরণ করেন।
দলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি লিখেছেন, গণমানুষের নেতা তারেক রহমানের দূরদর্শী, মেধাভিত্তিক ও আধুনিক রূপকল্পে বিএনপি আজ এক গতিশীল, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী দুর্বার শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির দীর্ঘ পথচলার সাফল্যের তালিকা অত্যন্ত বিশাল ও বিস্তৃত। নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ ও উপলব্ধির ভিত্তিতে তিনি দলটির ৪৮ বছরের উল্লেখযোগ্য ৪৮টি অর্জন দেশবাসীর সামনে তুলে ধরেছেন।




























