ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার: তদন্তে নামল পিবিআই, বাবুল ২ দিনের রিমান্ডে

প্রতারক প্রেমিকের বিরুদ্ধে লাইভ করে তরুণীর আত্মহত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে নিজের প্রতারক প্রেমিক ও তার সহযোগীদের নাম উল্লেখ করে ফেসবুকে লাইভ করার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সুমাইয়া আক্তার ওরফে ইশরাত নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে পুলিশ চৌফলদণ্ডীর সিকদার পাড়া এলাকার মৃত মোক্তার আহম্মদের মেয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর আগে সুমাইয়া নিজের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছিলেন এবং বিচার চেয়েছিলেন।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, গত ৪ঠা আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় সুমাইয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর আগে সাইফুল ইসলাম হৃদয়ের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ১০ই জানুয়ারি থেকে বিয়ের আশ্বাসে সাইফুল তাকে কক্সবাজার পৌরসভার গোলদীঘির পাড় এলাকার একটি ভাড়া বাসায় রাখেন, যেখানে তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন। একপর্যায়ে সুমাইয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সম্পর্কের অবনতি ঘটে।

পরিবারের সদস্যদের দাবি, সুমাইয়া সামাজিক স্বীকৃতির আশায় সাইফুলের বাড়িতেও গিয়েছিলেন, কিন্তু সেখানেও তাকে অপমান ও মারধরের শিকার হতে হয়। বিয়ের স্বীকৃতি ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। সুমাইয়ার মৃত্যুর পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম হৃদয় এবং শহরের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত কলাতলির সোহেল ও বাহারছড়ার আরিফ আত্মগোপনে রয়েছেন। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, পুলিশ ভুক্তভোগীর লিখিত অভিযোগ, ফেসবুক লাইভ এবং স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং ইতিমধ্যে তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রতারক প্রেমিকের বিরুদ্ধে লাইভ করে তরুণীর আত্মহত্যা

আপডেট সময় : ০২:৩৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬