ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালীতে সেরা দশমিনার আরিফ ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

মোঃ ইসমাইল হোসেন,স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লারের ভাট্টি বিস্ফোরণে মোজাম্মেল প্রধান (৪৫) ও সাব্বির আহমেদ (১৮) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্ববপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান এবং একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ বয়লারের ভাট্টিতে বিস্ফোরণ ঘটে। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে মোজাম্মেল ও সাব্বির নামে দুই শ্রমিক দগ্ধ হন।

পরে দগ্ধ দুই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেননি এবং কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

আপডেট সময় : ০৯:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬