ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ ৭ অক্টোবরের পর বদলে যাওয়া গাজা: সিনওয়ারের সিদ্ধান্ত ও জনমত কুমিল্লার বুড়িচংয়ে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা নেশন্স লিগে জয়রথ অব্যাহত স্পেন ও ইংল্যান্ডের মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, আবেগ ধরে রাখতে পারলেন না স্কালোনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের দিকে নজর ভারতের: রণধীর জয়সোয়াল তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, অবসরের পর কেমন কাটবে মেসির সময়? জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করল বিইআরসি ঢাবি লাইব্রেরি চত্বরে গণরুম নিপীড়নের স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’ উদ্বোধন

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হালনাগাদকৃত এই তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। পূর্বের তুলনায় ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার জন বৃদ্ধি পেয়েছে।

সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এরপর ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করে ২৮ আগস্টের মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো তালিকায় সংযোজন করা হয়েছে।

নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। সংস্থাটি নভেম্বর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায়, যেখানে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

আপডেট সময় : ০৩:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬