ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭০০ ছুঁইছুঁই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপাল এবং চীনে চলমান ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, নেপালের কর্তৃপক্ষ ধ্বংসস্তূপ এবং পানির নিচে তলিয়ে থাকা মরদেহ উদ্ধারে প্রবল হিমশিম খাচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, চীনে গত বুধবার থেকে শুরু হওয়া ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭০০ ছুঁইছুঁই

আপডেট সময় : ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬