গুলশানে বগুড়া জেলা নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- আপডেট সময় : ১০:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি একটি ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়া। বৈঠকে বগুড়া জেলা পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মাহবুবু রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংস্থাপন প্রতিমন্ত্রী আবদুল বারী এবং সংসদ সদস্য জিএম সিরাজ। এ ছাড়া সংসদ সদস্য রেজাউল করীম বাদশা, মোশাররফ হোসেন ও কাজী রফিকুল ইসলামসহ বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং স্থানীয় অন্যান্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।





























