টিভিতে আজকের খেলার সূচি: বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও বার্সেলোনার ম্যাচ
- আপডেট সময় : ০৫:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ একটি ব্যস্ত দিন। ভোর ৬টায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা, যা স্টার স্পোর্টস ও ট্যাপম্যাডে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লড়াই, যা দেখা যাবে সনি স্পোর্টস টেন ১ চ্যানেলে। সিপিএল ২০২৬-এর অ্যান্টিগুয়া ও ত্রিনবাগো ম্যাচটি ভোর ৫টায় স্টার স্পোর্টস ও ফ্যানকোডে উপভোগ করা যাবে।
ফুটবল ভক্তদের জন্য আজ রাতে রয়েছে ইউরোপের বড় বড় লিগের ম্যাচ। লা লিগায় এলচে ও বার্সেলোনার ম্যাচটি ফ্যানকোডে রাত ১টা ৩০ মিনিটে সরাসরি দেখা যাবে। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা ৭টায় ম্যানচেস্টার সিটি বনাম বোর্নমাউথ এবং রাত ৯টা ৩০ মিনিটে নিউক্যাসল বনাম লিভারপুলের ম্যাচটি স্টার স্পোর্টস এইচডি ১-এ সরাসরি সম্প্রচার করা হবে।
ইতালিয়ান সিরি’এ লিগে রাত ১০টা ৩০ মিনিটে ফ্রোসিনোন বনাম জুভেন্টাস এবং রাত ১২টা ৪৫ মিনিটে তুরিনো বনাম এসি মিলানের ম্যাচ রয়েছে, যা ইউনাইট৮ স্পোর্টস ১ চ্যানেলে দেখা যাবে। একই চ্যানেলে রাত ১২টা ৪৫ মিনিটে ফরাসি লিগ ওয়ানের রেঁনে বনাম পিএসজি ম্যাচটিও সরাসরি সম্প্রচারিত হবে।





























