ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ মধুমতি নদীর ভাঙনে দিশেহারা বোয়ালমারীর লংকারচর নীচুপাড়ার বাসিন্দারা শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’ সিলেটে হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নেপাল সীমান্তে হিমালয় কন্যার বুকে প্রলয়ংকরী জলবোমার আঘাত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতার নিউ মার্কেট এলাকায় অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২২ আগস্ট) কলকাতার বেহালা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই হোটেল মালিক কলকাতা থেকে পালিয়ে যান। তিনি ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপনে ছিলেন। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের নিজের বাড়িতে ফিরে আসার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার ওই হোটেলে আগুন লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ মোট নয়জনের মৃত্যু হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শুক্রবার অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকার ১১টি হোটেল বন্ধ করে দেওয়া হয়। এরপর শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করেছে কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬